নিয়মবহির্ভূত ভাবে বাস চালাতে না দেওয়ায় বাস মালিকদের উপর হামলা চালালো একদল দুষ্কৃতী। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশান। এর পাশাপাশি রায়গঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশান। বাস মালিকদের ডাকা ধর্মঘটের ফলে সোমবার চরম সমস্যায় পরেন নিত্যযাত্রীরা।
রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ বেসরকারি বাস টার্মিনাসে একটি বেসরকারি বাস চেন ও বাস মালিকদের সংগঠনের অনুমতি ছাড়াই জোর করে রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে বাস চালানোর চেষ্টা করলে উত্তর দিনাজপুর বাসমালিক সংগঠন বাধা দেয়। অভিযোগ, বাস টার্মিনাসে থাকা তৃনমূল শ্রমিক সংগঠন আশ্রিত দুষ্কৃতীরা বাস টার্মিনাসে থাকা বাস মালিকদের উপর চড়াও হয়। তাদের ব্যাপক মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসস্ট্যান্ড চত্বরে। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তর দিনাজপুর জেলায় বাস ধর্মঘটের ডাক দিয়েছে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। আচমকা বাস মালিকদের এই ধর্মঘটের জেরে নাজেহাল সাধারন মানুষ থেকে নিত্যযাত্রীরা।
এরপর তারা বাস ধর্মঘট তুলে নেয়।